শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৬

এক ছাত্র তার পীর সাহেবকে বলল > হুজুর , আপনিতো জ্বীন হাজির করে তাদের দ্বারা অনেক কাজ করান , আমাকে একটু জ্বীন হাজির করা শিখিয়ে দিন , আমার জ্বীন হাজির করতে খুব ইচ্ছে করে । হুজুর তাকে নিষেধ করা সত্তেও বার বার পিড়াপিড়ির কারনে তাকে শিখিয়ে দিলো। এবার সে সুযোগ বুঝে একদিন একটি জ্বীন হাজির করল। এবার বিকট প্রকাণ্ড জ্বীনটি তাকে বর্জকণ্ঠে বলল "কাঁজ দে"। এখন সে তো বিপদে পড়লো, কী কাজ দিবে? সে কোনো উপায় না পেয়ে একটি বাঁশঝাড় দেখিয়ে বাঁশ গুলি তুলতে বলল। মুহুর্তের মধ্য জ্বীনটি বাঁশঝাড় ছাফ করে দিয়ে আবার বলল "কাঁজ দে"। মহা বিপদ! ছাত্রটি তাকে কিছু গাছ উপড়াতে বলে দৌড় দিয়ে তার পীরের কাছে এসে পৌছে বিপদের কথা বলল। তার পীর তাকে বলল - এই জন্যই তোমাকে নিষেধ করেছিলাম। তারপর তাকে একটি বুদ্ধি শিখিয়ে দিলো। এবার জ্বীন এশে আবার বলল "কাঁজ দে . তখন ছাত্রটি জ্বীনকে বলল "কুত্তার লেজ সোজা কর গিয়ে"। তখন জ্বীনটি ভাবলো এতো খুব সহজ কাজ, জ্বীনটি একটি কুকুর ধরে এনে লেজটি সোজা করার চেষ্টায় লেগে গেলো। কিন্তু একী, জ্বীনটি যতবারই লেজটি সোজা করে, ছেড়ে দেয়, ছাড়ার সাথে সাথেই আবার লেজ বাঁকা হয়ে যায়। সারা দিন চেষ্টার পর সন্ধায় জ্বীনটি ছাত্রকে বলল "হুজুর মাফ করবেন, লেজ সোজা হচ্ছেনা"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন